Kolkata

চাদরের দড়ি বেয়ে উঠে জেলের পাঁচিল টপকে পালাল ৩ বিচারাধীন বন্দি

মকরসংক্রান্তির সকালে আলিপুর সংশোধনাগারে পুলিশের ঘুম ছুটিয়ে দিল ৩ বাংলাদেশি বিচারাধীন বন্দি। নিয়মমতো রবিবার সকালে বন্দিদের গুনতি করা হচ্ছিল। তখনই ৩ বন্দি কম পড়ছে বলে দেখেন কারারক্ষীরা। দেখা যায় ৩ বাংলাদেশি বিচারাধীন বন্দি ইমন চৌধুরী, ফিরদৌস শেখ ও ফারুক হাওলাদার নেই। খোঁজ করতে দিয়ে আদি গঙ্গার দিকের উঁচু পাঁচিল বেয়ে চাদরের দড়ি দেখতে পান জেলরক্ষীরা।

পুলিশের অনুমান ওই দড়ি বেয়েই জেলের পাঁচিল টপকে রাতের অন্ধকারে চম্পট দিয়েছে ওই ৩ জন। পুলিশের আরও অনুমান, হয়তো জেলে বিতরণ হওয়া মোয়ার মধ্যে তারা পরিকল্পনা করেই মিশিয়ে দিয়েছিল ঘুমের ওষুধ। যা শীতের রাতে কারারক্ষীদের চোখও ঘুমে ভরে দিয়েছিল। আর সেই সুযোগ কাজে লাগিয়েই পালায় ডাকাতি, ছিনতাই সহ একাধিক অপরাধে বিচারাধীন ওই ৩ বন্দি। পুলিশ ওই ৩ ফেরার বন্দির খোঁজ শুরু করেছে। কিভাবে জেল থেকে ৩ বন্দি এভাবে পালাতে সক্ষম হল তারও তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আলিপুর সংশোধনাগারের জেল কর্তৃপক্ষ ৫ রক্ষীকে সাসপেন্ড করেছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026