প্রতীকী ছবি
ফের কলকাতা শহরে চলল গুলি। অকুস্থল কড়েয়া থানা এলাকা। এখানেই একটি শপিং মলের পিছনের রাস্তায় এদিন সকাল পৌনে ৯টা নাগাদ গুলি চলে। আসিফ খান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কে বা কারা গুলি চালাল তা এখনও পরিস্কার নয়। তবে পুলিশ সূত্রের খবর, এখানে নির্মাণকার্যকে কেন্দ্র করে ২ গোষ্ঠীর মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা লেগে থাকে। আসিফ খান একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ফলে বিরোধী গোষ্ঠী তার উপর হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
গুলিতে আহত আসিফ খানকে এদিন রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর এমন গুলি চালানোর ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…