দম্পতির দেহ উদ্ধার

নিউ টাউনের জ্যোতিনগর থেকে উদ্ধার হল এক দম্পতির মৃতদেহ। স্থানীয় মানুষের অভিযোগ মৃত রঙ্গলাল মজুমদার নিয়মিত স্ত্রী আলোদেবীর ওপর অত্যাচার করতেন। আতঙ্কে রাতে ছেলেমেয়ের সঙ্গে ঘুমতেন আলোদেবী। পরিবারের দাবি গত রবিবার স্বামীর অনুরোধে সাড়া দিয়েই একঘরে ঘুমোতে রাজি হন তিনি। পরদিন সকালে তাঁদের ডেকেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলেন বাড়ির লোকজন। দেখা যায় গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় মেঝেতে পড়ে বছর ৪৫-এর আলো মজুমদারের দেহ। ঘরের সিলিং থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে ৫৫ বছরের রঙ্গলাল মজুমদারের দেহ। সন্দেহের বশেই স্ত্রীকে খুন করে রঙ্গলালবাবু আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অন্য পুরুষের সঙ্গে আলোদেবীর অবৈধ সম্পর্ক ছিল বলেই মনে করতেন রঙ্গলালবাবু। সেই সন্দেহেই তিনি স্ত্রীকে খুন করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মনে করছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026