Kolkata

বর্ষবরণের আগে ফের উদ্ধার লক্ষাধিক টাকার মাদক

পার্ক স্ট্রিট, সল্টলেকের পর এবার মুচিপাড়া। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তল্লাশি অভিযানে ফের উদ্ধার হল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ মাদকদ্রব্য। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মুচিপাড়া থানা এলাকায় হানা দেন গোয়েন্দারা। মাদক পাচারের গোপন ডেরা থেকে ২ মহিলাকে আটক করা হয়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মাদকের পুরিয়া উদ্ধার করা হয়। যার মধ্যে ক্যান্ডি আকারের মাদকের সংখ্যাই বেশি। পুরিয়াগুলির বাজারদর ১২০০-১৫০০ টাকার মধ্যে বলে অনুমান গোয়েন্দাদের।

ডেরা থেকে লক্ষাধিক টাকার হেরোইনও উদ্ধার করেন গোয়েন্দারা। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে এনসিবি সূত্রে খবর। গোয়েন্দাদের ধারণা, ঐ সমস্ত মাদক বর্ষবরণের আগে শহরের বিভিন্ন পানশালাতে ছড়িয়ে দেওয়াই ছিল ড্রাগ মাফিয়াদের উদ্দেশ্য।

ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বর্ষবরণের উন্মাদনা। আট থেকে আশি সকলেই নিজেদের মত করে ২০১৮-কে স্বাগত জানাতে প্রস্তুত। তরুণ প্রজন্মের অনেকেই সেই উন্মাদনায় সামিল হতে পা বাড়ায় শহরের পানশালাগুলিতে। বেলাগামভাবে কেউ কেউ মেতে ওঠেন রেভ পার্টিতে। বর্ষবরণের মুখে শহরে বারবার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তাই চিন্তিত প্রশাসন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026