Kolkata

গঙ্গার ঘাট থেকে উদ্ধার ভিনরাজ্যের তরুণীর দেহ

ঘাটশিলা থেকে কলকাতায় পড়তে আসা নিখোঁজ সুস্মিতা রায়ের দেহ উদ্ধার হল গঙ্গার ঘাটে। গত সোমবার কলকাতার উত্তর বন্দর থানা এলাকায় গঙ্গার ঘাট থেকে তরুণীর দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। খবর দেওয়া হয় কালীঘাট থানায়। বুধবার সকালে মৃত তরুণীর পোশাক, জুতো ও হাতের কাটা দাগ দেখে দেহ শনাক্ত করেন তাঁর বাবা ও মাসি।

ময়নাতদন্তের পর পুলিশের প্রাথমিক অনুমান, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই তরুণীর। তবে খুনের মোটিভ নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ। গত ১০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন বিমান সেবিকার প্রশিক্ষণ নিতে কলকাতায় পড়তে আসা ওই তরুণী।

পুলিশ সূত্রের খবর, শেষবারের মত তাঁর ধর্মতলায় উপস্থিতির কথা জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। মেয়েকে অপহরণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। মৃতার রুমমেট সহ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্যের হদিস পান তাঁরা।

কলকাতায় পড়তে এসে মৃত তরুণীর সঙ্গে কয়েকজন যুবকের ঘনিষ্ঠতা তৈরি হয়। এমনকি ওই তরুণীর অসংলগ্ন জীবনযাপনের তথ্য হাতে আসে বলে পুলিশের দাবি। পরিচিতদের মধ্যে কেউ তরুণীর মৃত্যুরহস্যের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মেয়ের খুন করা হয়েছে বলে দাবি করে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026