Kolkata

আড়াই বছরের শিশুর ওপর যৌন নির্যাতন, ধৃত ১

বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে আড়াই বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হল প্রতিবেশি যুবক। দিনেদুপুরে খাস মহানগরীর বুকে শিশু নির্যাতনের ঘটনায় বেলেঘাটা অঞ্চলে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা।

গত শুক্রবার দুপুরবেলা বেলেঘাটার বরফকল এলাকায় বাড়ির সামনে খেলায় মগ্ন ছিল ওই শিশুকন্যা। অভিযোগ, প্রতিবেশি রাজু রায় নামের এক যুবক শিশুটিকে বাড়ির সামনে থেকে জোর করে তুলে নিয়ে যায়। শিশুটিকে নিয়ে হাজির হয় তার এক পরিচিতের বাড়িতে। সেখানে ওই শিশুর উপর অভিযুক্ত যুবক পাশবিক নির্যাতন চালায় বলে দাবি শিশুর পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতা শিশু নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুর মায়ের দাবি, দুপুরের পর থেকে মেয়েকে দেখতে না পেয়ে তিনি খোঁজ করা শুরু করেন। কিছুক্ষণ পর প্রতিবেশির ঘর থেকে মেয়ের কান্নার আওয়াজ পেয়ে সেখানে উপস্থিত হন তিনি। সেখানে বিবস্ত্র ও রক্তাক্ত ছোট্ট মেয়েকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান বলে দাবি করেছেন শিশুটির মা। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে সুযোগ বুঝে এক ফাঁকে পালিয়ে যাওয়া অভিযুক্ত রাজু শনিবার পুলিশের হাতে ধরা পড়ে। যার বাড়িতে ওই শিশুকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ তারও খোঁজ করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026