Kolkata

ছেলেকে থামাতে গুলি চালাল বাবা, শ্রীঘরে গেল বাবা ছেলে দুজনেই

দাবি মত টাকা না পেয়ে বাবাকে মারধর করার অভিযোগ ছিল বাগুইআটির অপূর্ব সোমের বিরুদ্ধে। সেই অভিযোগে তাকে পুলিশ গ্রেফতারও করে। এবার ছেলেকে ভয় দেখাতে নিজের বন্দুক থেকে গুলি ছুঁড়ে শ্রীঘরে যেতে হল অপূর্ব সোমের বাবা অনুপ সোমকেও।

পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার দুপুরে টাকাপয়সা নিয়ে বাবা-মার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত অপূর্ব। কথা কাটাকাটি একসময়ে হাতাহাতিতে গিয়ে পোঁছয়। ছেলের ঔদ্ধত্যে ক্ষিপ্ত হয়ে অনুপ সোম ছেলের মাথা ইট দিয়ে মেরে ফাটিয়ে দেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থাতেই ছেলে বাবাকে পাল্টা মারধর করতে থাকে বলে দাবি অভিযুক্তের মায়ের। বাধা দিতে গেলে তিনিও ছেলের কোপের মুখে পড়েন বলে দাবি তাঁর। ছেলেকে ভয় দেখাতে তাই নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে শূন্যে গুলি ছোঁড়েন অভিযুক্ত বাবা। বৃহস্পতিবার রাতেই দু’জন একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। বাবা ও ছেলে দুজনকেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026