একের পর এক শিশুর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে কলকাতার রাস্তায় নামল একঝাঁক পড়ুয়া। বৃহস্পতিবার বিকেলে পোস্টার, মাউথ অর্গান, কবিতার খাতা নিয়ে হেদুয়া পার্কে জমায়েত শুরু করে তারা। অনুষ্ঠানটির পোশাকি নাম দেওয়া হয়, ‘চলো পাল্টাই, শৈশব বাঁচাই’। হেদুয়া পার্ক থেকে শ্যামবাজার মেট্রো পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করে পড়ুয়ারা। রাস্তার ধারে উৎসাহী পথচারীদের হাতে তুলে দেওয়া হয় লিফলেট। খালি গলায় ‘হা রে রে রে আমায় ছেড়ে দে রে’ বা ‘উই শ্যাল ওভারকাম’ গানে তারা মুখরিত করে তোলে রাজপথ।
শ্যামবাজার মেট্রোর সামনে নিজের বক্তব্য রাখতে গিয়ে অঙ্কিতা নামে এক পড়ুয়া দাবি করে যে, ছেলে মেয়ে বিভাজনটাই সমাজে লিঙ্গবৈষম্য বাড়াচ্ছে। ছাত্রদের তরফে দেওয়া বক্তৃতায় শাশ্বত নামে এক পড়ুয়া বলে, ‘শুধুমাত্র সিসিটিভি লাগালে সমস্যার সমাধান হবে না। এতে একটি শিশু সন্দেহ করতে শিখবে। আমাদেরই ঠিক করতে হবে আমরা অপু-দুর্গার মত সরল ও নিষ্পাপ শৈশব চাইছি কি না? অন্যের দিকে আঙুল তোলার আগে শুধরোতে হবে নিজেকেই।’
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…