Kolkata

দাবি নিয়ে রানিকুঠি থেকে মিছিল করলেন জিডি বিড়লা স্কুলের অভিভাবকরা

জিডি বিড়লা স্কুলের সামনে রবিবার সকালেও ক্ষুব্ধ অভিভাবকরা জমায়েত করেন। গত শুক্রবার ৪ বছরের ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে স্কুলে বিক্ষোভে ফেটে পড়েছিলেন অভিভাবকরা। তখনই তাঁরা একগুচ্ছ দাবি সামনে আনেন। যারমধ্যে ছিল স্কুলে সিসিটিভি বসানো, ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার, স্কুলে কোনও পুরুষ শিক্ষক না থাকা। সেইসঙ্গে তাঁরা স্কুলের প্রিন্সিপালেরও ইস্তফা দাবি করেন। স্কুল কর্তৃপক্ষকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে বলেও সোচ্চার হন তাঁরা। তাঁদের সেই দাবি শুক্রবারেই থেমে থাকেনি। শনিবার এবং রবিবারও একইভাবে তাঁরা আন্দোলনে সরব। মাঝে মিছিল করে শিক্ষামন্ত্রীর কাছে যাওয়ার কথা থাকলেও রবিবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে অভিভাবকরা জানিয়ে দেন তাঁরা কারও কাছে যাচ্ছেন না।

রবিবার সকালে জিডি বিড়লা স্কুলের সামনে বহু অভিভাবক প্রথমে ভিড় জমান। বেলা ১১টা নাগাদ তাঁরা একসঙ্গে হেঁটে গিয়ে রানিকুঠি মোড় অবরোধ করেন। অবরোধে সামিল হন হাজার হাজার অভিভাবক। যদিও সেই অবরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভিভাবকরা অবরোধ না করে মিছিল করে টালিগঞ্জের দিকে এগোতে থাকেন। তাঁদের হাতে ছিল দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড। ফলে বন্ধ হয়ে যায় এনএসসি বোস রোডে যানচলাচল। অভিভাবকরা নিজেদের অবস্থানে যে অনড় সেকথা তাঁর এদিন পরিস্কার করে দিয়েছেন।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026