Kolkata

৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ, আটক শিক্ষক

এক শিশু ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। রানিকুঠির একটি নামী বেসরকারি স্কুলের ঘটনা। ৪ বছরের ওই শিশুকে যৌন হেনস্থা করার অভিযোগ করেছে তার পরিবার। বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে কান্নায় ভেঙে পড়ে আতঙ্কিত ছাত্রী। তার জামায় ও গোপনাঙ্গে রক্তের দাগ দেখে সন্দেহ হয় বাড়ির লোকজনের। শিশুটিকে ঘটনার কথা জিজ্ঞেস করলে মেলে যৌন হেনস্থার আভাস।

ত্রস্ত শিশুটি কাউকে দেখলেই শিউড়ে উঠছে। অভিযুক্ত পিটি শিক্ষকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই এফআইআর দায়ের করা হয় যাদবপুর থানায়। শিশুটিকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তার মেডিক্যাল পরীক্ষার পর যৌন হেনস্থার প্রমাণ পেয়েছেন চিকিৎসকেরা। শিশুটির শারীরিক অবস্থা জটিল। তাকে সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

বীরভূমের বোলপুরের বাসিন্দা ওই শিক্ষক। যাদবপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকে সে। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। প্রসঙ্গত, এর আগেও ওই স্কুলে যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে। একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শুক্রবার সকাল থেকে স্কুলে বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবকরা।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026