Kolkata

প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, না পারলে বাংলা ছাড়ুন মুকুল রায়, চ্যালেঞ্জ অভিষেকের

অবশেষে মুকুল রায়ের বিরুদ্ধে মুখ খুললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ব্যাঙ্কশাল আদালতে মুকুল রায়ের বিরুদ্ধে তাঁর করা মানহানির মামলায় হাজির হন অভিষেক। আদালতে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক জানিয়ে দেন, বিশ্ববাংলা নিয়ে মুকুল রায় যা বলছেন তা সর্বৈব মিথ্যা। মুকুলবাবু যা বলছেন তা যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আর যদি মুকুল রায় এটা প্রমাণ না করতে পারেন তবে তাঁকে বাংলা ছেড়ে চলে যেতে হবে।

এর আগে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় দাবি করেছিলেন, বিশ্ববাংলা বলে রাজ্য সরকারের কোনও সংস্থা নেই। ওটা ব্যক্তিগত সংস্থা। যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন। আরও সুর চড়িয়ে মুকুল রায় অভিযোগ করেন, শুধু বিশ্ববাংলা বলেই নয়, মা-মাটি-মানুষ, তৃণমূলের মুখপত্র জাগো বাংলা, সবের ট্রেড মার্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের লোগোও অভিষেকের নামেই করে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। সাংবাদিকদের সামনে তাঁর দাবির সপক্ষে বেশ কিছু কাগজও তুলে ধরেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026