Kolkata

গড়িয়াহাটে রাস্তা ছেড়ে বাস উঠল ফুটপাথে, আহত ৩

রাজপথ ছেড়ে আস্ত একটা বাস উঠে পড়ল ফুটপাথে। কলকাতার ব্যস্ততম এলাকা গড়িয়াহাট ফুটব্রিজের কাছে সাতসকালে এমন সৃষ্টিছাড়া কাণ্ড দেখে চোখ কপালে ওঠে আশপাশের মানুষজনের। বাসের ধাক্কায় ভেঙ্গে চুরমার হয়ে যায় ফুটপাথের ৮-১০টি দোকান। জখম হন ১ জন বাসযাত্রী সহ আরও ২ জন। সোমবার সকালে পালবাজার থেকে রামনগরের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই ১ নম্বর রুটের বাসটি।

প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা ফুটব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। বাস সোজা ফুটপাথের উপর উঠে যায়। বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় বেশ কয়েকটি দোকান। দোকানে দাঁড়িয়ে থাকা ২ জন ব্যক্তি বাসের ধাক্কায় জখম হন। আহত হন এক বাসযাত্রী। হুড়মুড়িয়ে ঘাড়ের কাছে বাস এসে পড়ায় চমকে যান দোকানদার থেকে সাধারণ মানুষ। সকাল সকাল এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাবাসীর মধ্যে। ঘাতক বাসটিতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। অফিস টাইমে ব্যস্ত গড়িয়াহাট চত্বরে সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গড়িয়াহাট থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। আটক বাসের চালককে ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026