শনিবার দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে বুকে ব্যথা অনুভব করেন দমদমের যুবক রবীন পাল। প্রথমে সাধারণ গ্যাসের ব্যথা বলে মনে করেন বাড়ির লোকজন। পরে ব্যথা বাড়লে তাঁকে দ্রুত দমদম পুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এলাকায় তৃণমূলকর্মী হিসাবে পরিচিত মুখ রবীন পালের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। অভিযোগ এরপর আচমকাই চিকিৎসায় গাফিলতির অভিযোগ করে রাত সাড়ে ১২টা নাগাদ ওই হাসপাতালে তাণ্ডব শুরু করেন একদল যুবক।
ভাঙচুর করা হয় হাসপাতাল। চলে ইটবৃষ্টি। কয়েকজন হাসপাতাল কর্মীকে মারধরেরও অভিযোগও উঠেছে। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ এসে মারমুখী যুবকদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজন যুবককে আটক করা হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…