ষষ্ঠ পে-কমিশনের সময় বাড়িয়ে রাজ্য সরকারি কর্মচারিদের প্রতারণা করছে রাজ্য সরকার, এই অভিযোগে বামপন্থী কর্মচারি সংগঠন কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, ২০১৬-র নভেম্বরে অভিরূপ সরকারকে চেয়ারম্যান করে ষষ্ঠ পে-কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই সময় পে-কমিশনের কাজের মেয়াদ ধরা হয়েছিল ৬ মাস। ২০১৭-র মে মাসে প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার পর আরও ৬ মাস বৃদ্ধি করা হয় সময়সীমা। এভাবে বারবার পে-কমিশনের সময়সীমা বৃদ্ধির প্রতিবাদে এদিন সোচ্চার হয় কো-অর্ডিনেশন কমিটি।
পে-কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে বেশ কিছুক্ষণ করুণাময়ীর কাছে বিক্ষোভ চলার পর দুপুরে মিছিল বিকাশভবন অভিযান শুরু করে। কিন্তু ময়ূখ ভবনের কাছেই মিছিলের পথ আটকায় পুলিশ। ব্যারিকেড করে আটকে দেওয়া হয় পথ। এরপরই শুরু হয় ধুন্ধুমার। কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। খণ্ডযুদ্ধে কয়েকজন পুলিশকর্মী আহত হন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…