কাজ পাওয়ার আশায় কলকাতায় আসা কাল হল পঞ্জাবের এক তরুণীর। ৫ দিন ধরে গৃহবন্দি হয়ে থাকতে হল ওই তরুণীকে। শেষপর্যন্ত প্রতিবেশিদের তৎপরতায় কেষ্টপুরের রবীন্দ্রপল্লি থেকে উদ্ধার করা হয় তাঁকে। ঘটনায় জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, কাজ পাইয়ে দেওয়ার নাম করে সুদূর পঞ্জাব থেকে কলকাতায় ওই তরুণীকে নিয়ে আসে তারক সাউ নামে এক ব্যক্তি। এনে তোলে কেষ্টপুরের অক্ষয়কুঠি নামে একটি বাড়িতে। বাড়ির মালিকের ছেলে অভিজিৎ দেব তারকের এই কাজে মদত দেয় বলে অভিযোগ। তরুণীর অভিযোগ, এরপর অভিযুক্ত তারক তাঁকে পানশালায় কাজ করার জন্য বারবার চাপ দিতে থাকে। তরুণী রাজি না হওয়ায় তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়। এমনকি তাঁকে খেতে পর্যন্ত দিত না অভিযুক্ত। মঙ্গলবার রাতে তারক তাঁকে আবার পানশালায় কাজ করার জন্য চাপ দিতে থাকে। কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে যায়। সেই সুযোগে বাড়ির খোলা জানালা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তরুণী। তাঁর আর্তি শুনে প্রতিবেশিরা স্থানীয় থানায় খবর দেন।
পুলিশ এসে ঘরের তালা ভেঙ্গে তরুণীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত তারক সাউকেও। পুলিশ সূত্রের খবর, জেরায় তারক স্বীকার করেছে যে পানশালায় কাজ করার জন্য মেয়েদের ব্যবস্থা করাই ছিল তার পেশা। উদ্ধার হওয়া তরুণীকে বাড়ি ফেরত পাঠাতে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…