রেললাইন, প্রতীকী ছবি
দক্ষিণ ২৪ পরগনার মগড়াহাটের বাসিন্দা আব্দুল খালেদ মোল্লা গত ২ দিন ধরে ভর্তি ছিলেন চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবার সূত্রে খবর, চিকিৎসকেরা জানিয়েছিলেন আব্দুল খালেদ মোল্লার ২টি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। বছর ৪৫-এর এই যুবকের কিডনির চিকিৎসা করাতেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
শনিবার সকালে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে উধাও হয়ে যান আব্দুল খালেদ মোল্লা। হাজির হন পার্ক সার্কাস স্টেশনে। এরপর সকাল ৭টা ১৫ মিনিটের ডাউন নামখানা লোকালের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন আব্দুল খালেদ মোল্লা। এক জন চিকিৎসাধীন রোগী কি করে হাসপাতালের নজরদারি এড়িয়ে উধাও হয়ে হয়ে গেলেন ও পরে আত্মহত্যা অবধি করে ফেললেন তা বুঝে উঠতে পারছেন না আব্দুল খালেদ মোল্লার পরিবারের লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষকে এ নিয়ে প্রশ্ন করলে তাঁরা এড়িয়ে যান।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…