Kolkata

গঙ্গার ধারের গুদামে বিধ্বংসী আগুন, পরপর বিস্ফোরণ

আর্মেনিয়ান ঘাট সংলগ্ন গঙ্গাপারে পোর্ট ট্রাস্টের লিজ দেওয়া একটি গুদামে মঙ্গলবার রাতে আচমকা আগুন লেগে যায়। আগুন লাগে রাত ৮টা নাগাদ। আগুনের লেলিহান শিখা দ্রুত বিধ্বংসী চেহারা নেয়। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। যদিও পাশে গঙ্গা হওয়ায় হাওয়া এতটাই বইছিল যে আগুন দ্রুত আগ্রাসী রূপ নেয়। দাউদাউ করে জ্বলতে থাকে গঙ্গার ধারের এই গুদাম ও গুদাম সংলগ্ন এলাকা। কয়েক হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। দমকল সবরকম চেষ্টা চালালেও গুদামে দাহ্য পদার্থ ঠাসা থাকায় আগুনে লাগাম দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। গুদামের মধ্যে অনেকগুলি ডিজেলের ব্যারেল রাখা ছিল বলেই জানতে পারে দমকল। ছিল রাসায়নিকও। সেগুলিতে বিস্ফোরণ হওয়ায় মাঝেমধ্যেই আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলে উঠছিল। কালো ধোঁয়ার ভয়ংকর কুণ্ডলীতে ছেয়ে যাচ্ছিল চারপাশ। যা থেকে দমকলের প্রাথমিক অনুমান ডিজেল জাতীয় কো‌নও পদার্থে আগুন লেগেই এই অগ্নিকাণ্ড। তবে সেটা প্রাথমিক অনুমান মাত্র। তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দমকলমন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। দমকলমন্ত্রী জানান, এই গুদামে ফেরি সার্ভিসের জন্য প্রয়োজনীয় ডিজেল মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়েছে। যদি কোনও বেআইনি কিছু গুদামকে ঘিরে খুঁজে পাওয়া যায় বা গুদামের সঠিক লাইসেন্স ছিল না বলে জানা যায় তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গুদামের আগুন যত সময় গড়িয়েছে ততই ধ্বংসাত্মক চেহারা নিয়েছে। আগুন নেভাতে দমকলের তরফে ছোট পাম্প এনে গঙ্গা থেকে জল দেওয়ার বন্দোবস্ত করা হয়। ঘটনাস্থলে হাজির হন পুলিশের বড়কর্তারা। আগুনের জেরে স্ট্র্যান্ড রোডে যান চলাচল বিঘ্নিত হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026