গড়িয়ার পর এবার নিউটাউনে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হল মার্কেট চত্বর। আগুনে ভস্মীভূত হয়ে গেল ৪০টি দোকান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে মহিষবাথান এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা পোড়াতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। রাত দেড়টা নাগাদ আগুন নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। দ্রুত আগুন আশপাশের দোকানগুলিকে গ্রাস করতে শুরু করে।
দমকলের ৬টি ইঞ্জিন প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয় দমকলের কাছে। সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মধ্যরাতের এই অগ্নিকাণ্ডে দোকানের সামগ্রি পুড়ে আর্থিক ক্ষতি হলেও হতাহতের কোনও খবর নেই।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…