মঙ্গলবার ভোর ৫টা ২০। হেমন্তের হিমেল সকালে তখনও ঘুম ভাঙেনি সিংহভাগ গড়িয়াবাসীর। সেই কাকভোরে গড়িয়ার এক কাপড়ের দোকানে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে অসুবিধা হয়নি। পাশাপাশি ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। যে দোকানে প্রথম আগুন লাগে, সেই দোকানের মধ্যে তখন একজন ছিলেন। কিন্তু তিনি সময়মত বার হয়ে আসায় তাঁর কোনও ক্ষতি হয়নি।
আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে, দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, ট্রান্সফরমার ফেটেই আগুন লেগেছে। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গড়িয়ার দোতলা বাড়ির দোকানগুলিতে সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। ফলে আগুন লাগলে তা সহজেই বৃহৎ আকার নিতে পারে।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…