শখের জিনিস কেনার টাকা না দেওয়ার শিকার হলেন সল্টলেকের বি ডি ব্লকের এক দম্পতি। ছেলে জিমের প্রশিক্ষক। মা-বাবার সঙ্গে ছেলের নিত্যদিন চলে অশান্তি। আর এই অশান্তির জেরেই রবিবার রাতে মা-বাবার গায়ে হাত তোলে অভিযুক্ত ছেলে। মারধরের ফলে মাথা ফেটে যায় ওই দম্পতির। থানায় অভিযোগ দায়ের করলে সোমবার সকালেই বিধাননগর উত্তর থানার পুলিশ এসে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে।
অভিযোগকারী দম্পতির দাবি, প্রায় প্রতিদিনই নানান দাবি দাওয়া নিয়ে চলত অশান্তি। ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য প্রায়দিনই টাকা চাইত ছেলে। টাকা না দিলেই শুরু হত তর্কাতর্কি। বাইক কেনার জন্য টাকা না দিতে চাইলে মারধর শুরু করে ছেলে।
সন্তানের অযৌক্তিক চাহিদার বলি হতে হবে মা-বাবাকে, এ কেমন শিক্ষা! ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সন্তানরা যদি মা বাবার গায়ে হাত তোলে তাহলে আগামী কী শিক্ষা নেবে বর্তমান প্রজন্মের থেকে?
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…