Kolkata

বৃষ্টিতে ভিজল আলোর উৎসব

কালীপুজো তার নিয়ম মেনেই হতে পারে। সে বৃষ্টি হোক বা শুকনো থাকুক। কিন্তু দীপাবলির আলোর উৎসব কোথায় যেন ম্লান হয়ে গেল বৃষ্টি ভেজা কলকাতায়। বেলা বাড়ার পর থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। আকাশের মুখ ভার। সম্ভাবনার কথা আগেই শুনিয়েছিল হাওয়া অফিস। ফলে শহরবাসীর কাছে একটা পূর্বাভাস ছিলই। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ যে কালীপুজো ও তার পরদিন শহর জুড়ে ভারী বৃষ্টি ঝরাতে পারে তা জানা থাকলেও কোথায় যেন একটা ক্ষীণ আশা কাজ করছিল যে যদি কেটে যায় মেঘ।

এদিন সকালের দিকে তেমন মনেও হয়েছিল। কিন্তু এবার উৎসব মাটি করা একটা একঘেয়ে বৃষ্টি ছন্দ কাটল। বুঝিয়ে দিল এবার কালীপুজোতে শুকনো আবহাওয়া দুরস্ত। ফলে মন খারাপ শহরবাসীর। আর আতসবাজি পোড়ানো যাবে কিনা সেই চিন্তায় দুপুর থেকেই মন খারাপ কচিকাঁচাদের। হাওয়া অফিসের পূর্বাভাস শুক্রবারও বৃষ্টি হবে। ভাইফোঁটায় বৃষ্টি রেহাই দেয় কিনা সেটাই এখন দেখার।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026