মহালয়ার সকালে তিলোত্তমা সেজে উঠল একদম অন্য সাজে। লেক রোডের ১ কিলোমিটারের বেশি পিচ ঢালা রাস্তা আচমকাই হারিয়ে গেল রংবাহারি কল্কার আড়ালে। পুরো রাস্তাটা সেজে উঠল রঙ্গোলীর সাজে। তবে সবটাই রংতুলির খেলা। আলপনার নিখুঁত টান। যখন ঘুম চোখে অন্ধকার থাকতে উঠে কলকাতাবাসী ব্যস্ত ছিলেন রেডিও-র পাশে বসে মহালয়া শুনতে, তখন এই রাজপথের ওপর ফিনিশিং টাচ দিতে ব্যস্ত ছিলেন শহরের শ’দুয়েক উদীয়মান শিল্পী। নূতন যৌবনের দূতেরা তাঁদের উদ্যম আর দক্ষতার গুণে পুরো কাজটা সারেন একরাতেই। আর তা যে কতটা নিখুঁত ও বেনজির ভাবনা, তা বুঝিয়ে দিল সকালের সূর্য। ভোরের আলো রাস্তার ওপর আছড়ে পড়তেই আশপাশের বাসিন্দাদের তাক লেগে গেল। ঘুম ভাঙা চোখে একবারের জন্য মনে হল এটাই কী তাঁদের চেনা লেক রোড। নাকি তাঁরা অন্য কোথাও এসে পড়েছেন!
রাজপথে গ্রাফিতির এমন ভাবনার পিছনে উদ্যোগ সমাজসেবী সংঘের দুর্গাপুজো কমিটির। কলকাতাকে দূষণমুক্ত করার জন্য তাঁদের এই উদ্যোগ তারিফের দাবি রাখে। এমন এক রঙিন কলকাতা উপহার দেওয়ার জন্য গোটা কলকাতা তাঁদের সাধুবাদ দিচ্ছে। বাহবা দিচ্ছে শিল্পীদের নিখুঁত শিল্পকর্মের। কিন্তু এরপরও কী কলকাতার হুঁশ ফিরবে? নাকি এর উপরেও অবলীলায় পানমশলার পিক ফেলে চলে যাবেন কিছু অবিবেচক মানুষ? দেখা যাক! সময় তো সবকিছুরই উত্তর দিয়ে দেয়। তাই না!
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…