রাত প্রায় ১২টা। শ্যুটিং শেষ করে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। অভিযোগ বেহালার কাছে তাঁর গাড়িতে একটি পাথর এসে লাগে। গাড়ি থামিয়ে বিষয়টি দেখতে বার হলে দুই মত্ত যুবক অভিনেত্রীর সঙ্গে ঝগড়া শুরু করে। তাদের দাবি ছিল তাদের এক বন্ধুকে নাকি কাঞ্চনা মৈত্রের গাড়ি ধাক্কা মেরেছে। তর্কাতর্কির মাঝেই গাড়ির চাবি নিয়ে নেয় তারা। চাবি চাইতে গেলে কাঞ্চনা মৈত্রের সঙ্গে সঙ্গে অশ্লীল আচরণ করে তারা। তাঁকে কান ধরে ওঠবস করতে বলা হয়। সঙ্গে চলে অশ্লীল ভাষায় গালিগালাজ।
অভিনেত্রীর অভিযোগ, তখন আশপাশে যে পথচারী কেউ ছিলেন না এমন নয়। কিন্তু কেউ এগিয়ে এসে তাঁকে বাঁচানো চেষ্টা করেননি। পুলিশে অভিযোগ দায়ের করা হলে ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ।
(ছবি – সৌজন্যে – ফেসবুক)
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…