Kolkata

বাড়ির একাংশ ভেঙে মৃত দ্বাদশ শ্রেণির ছাত্রী

টালা ব্রিজ সংলগ্ন টালা পোস্ট অফিসের আশপাশের বেশ কয়েকটি বাড়ির ভগ্নদশা পথচলতি মানুষের নজর এড়ায় না। বাড়িগুলোর এতটাই জীর্ণদশা যে তা যে কেনও মুহুর্তে ভেঙে পড়তে পারে, সে বিষয়ে নিশ্চিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। সেটাই ঘটল শুক্রবার মধ্যরাতে।

রাত দেড়টা। টালা পোস্ট অফিস সংলগ্ন একটি একতলা বাড়ির ঘরে তখন একাই ছিলেন দ্বাদশ শ্রেণির এক কিশোরী। আচমকাই বিকট শব্দ করে বাড়ির একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বছর ১৭-র কিশোরী পূজা কুমারী সেই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন। এমন আজব শব্দে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশ ও দমকলে। কিশোরীকে উদ্ধার করে পাশেই আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাড়িতে পুরসভার তরফে বিপজ্জনক বোর্ড লাগানো হয়েছিল ২০০১ সালেই। অভিযোগ, তারপরও ভাড়াটিয়ারা কেউ বাড়ি ছাড়ার নাম নিচ্ছিলেন না। বাড়িওয়ালাও বাড়ি সারাচ্ছিলেন না। যার ফল হল মারাত্মক। এক কিশোরীর প্রাণ গেল বাড়ি ভেঙে। এদিন সকালে পুরসভার তরফে বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026