Kolkata

বামেদের লালবাজার অভিযান কাটল নির্বিঘ্নেই, হয়রানি অফিস ফেরত মানুষের

বিকেল সাড়ে পাঁচটা। পূর্ব ঘোষণামত সুবোধ মল্লিক স্কোয়ার থেকে লালবাজার অভিমুখে যাত্রা শুরু করে বামেদের বিশাল মিছিল। বামেদের লালবাজার চলোর ডাকে সাড়া দিয়ে এদিন অনেক কর্মী সমর্থকই হাজির হয়েছিলেন মিছিলে। মিছিলের অগ্রভাগে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ অনেক বাম নেতা।

এদিকে লালবাজার অভিযানকে কেন্দ্র করে কোনও ঝুঁকি নিতে চায়নি রাজ্য প্রশাসন। লালবাজারে ঢোকার ও বার হওয়ার গেটে ছিল ব্যাপক পুলিশি বন্দোবস্ত। দরজা ছিল বন্ধ। ভেতরে ঢুকতে বার হতে নিরাপত্তা জনিত কড়াকড়িও ছিল যথেষ্ট। প্রশাসনের তরফে ঠিক ছিল গণেশচন্দ্র অ্যাভিনিউতেই আটকে দেওয়া হবে লালবাজারমুখী মিছিল।

মাস কয়েক আগে বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেকথা মাথায় রেখে গণেশচন্দ্র অ্যাভিনিউতে ব্যারিকেড করে ছিল প্রচুর পুলিশ। ছিল জলকামান। তৈরি ছিল ব়্যাফ, কাঁদানে গ্যাসের শেল। তবে মিছিল ব্যারিকেড অব্ধিও যাওয়ার চেষ্টা করেনি। বরং তার আগেই বামেদের আগেভাগে তৈরি করা মঞ্চের কাছেই থেমে যায় মিছিল। কয়েকজন বাম প্রতিনিধি তাঁদের দাবি পত্র নিয়ে যান লালবাজারে। ফলে কোনও রকম উত্তেজনার পরিস্থিতি এদিন সৃষ্টি হয়নি। ফলে প্রশাসন হাঁফ ছেড়ে বাঁচলেও, সমস্যায় পড়েন বাড়িমুখো অফিস ফেরত মানুষজন। একে ক্লান্তি। তারমধ্যে প্রবল যানজট। সব মিলিয়ে নাজেহাল হতে হয় তাঁদের।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026