গ্রেফতার, প্রতীকী ছবি
সিনেমায় দেখে পাঁচতারা হোটেলে থাকার শখ হয়েছিল। কিন্তু সেই খরচ বহনের ক্ষমতা নেই। অগত্যা সিনেমাতেই দেখানো পথ নেওয়া। সিনেমায় হিরো সকলের চোখে ধুলো দিয়ে পাঁচতারা হোটেলে থেকেও বিল না মিটিয়ে পালিয়ে পালিয়ে যায়। সেই একই রাস্তা বাস্তবে অবলম্বন করতে গিয়ে হল বিপত্তি। একেবারে হাতেনাতে পাকড়াও হল এক মহিলা।
পুলিশ সূত্রের খবর, কয়েকদিন ধরে অভিযোগ আসছিল এক মহিলা বিভিন্ন পাঁচতারা হোটেলে থেকেও বিল না মিটিয়ে পালিয়ে যাচ্ছে। অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ। সেখানে মহিলার মুখ দেখা যায়। এদিন নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে লুকিয়ে অপেক্ষা করছিল পুলিশ। এই সময়ে ২ সন্তানকে নিয়ে হোটেলের বিল না মিটিয়ে পালানোর সময় ওই মহিলাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। পুলিশের কাছে ওই মহিলা স্বীকার করেছে সিনেমা দেখেই এই ধোঁকার রাস্তা রপ্ত করেছিল সে। আপাতত পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। ২ সন্তানকে আপাতত হোমে রাখা হয়েছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…