Kolkata

বন্যা ত্রাণে পথে নামল অনাথবাবু বাজার ব্যবসায়ী সমিতি

রাজ্যে এবছরের বানভাসি চেহারা ভয়ংকর। সেকথা মাথায় রেখে বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে এল অনাথবাবু বাজার ব্যবসায়ী সমিতি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য এদিন অর্থ ও জামাকাপড় সংগ্রহে পথে নামলেন সমিতির সদস্যরা।

বিডন স্ট্রিটের ছাতুবাবু বাজার নামে বেশি পরিচিত অনাথবাবু বাজার ব্যবসায়ী সমিতির প্রায় ৭০ জন সদস্য মাটাডোর নিয়ে এদিন অর্থ ও জামাকাপড় সংগ্রহে বেরিয়ে প্রথমে হাজির হন নতুন বাজারে। সেখান থেকে গরানহাটা হয়ে মসজিদবাড়ি স্ট্রিট হয়ে গ্রে স্ট্রিট ধরে হাতিবাগান পৌঁছয় মাটাডোর। সেখান থেকে শ্যামবাজারে গিয়ে শেষ হয় পরিক্রমা।

অনাথবাবু বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক পঙ্কজ ঘোষ জানালেন, সমিতির তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭টি বস্তায় শতাধিক নতুন জামাকাপড় সহ সংগৃহীত পুরনো জামাকাপড় তুলে দেওয়া হবে। এছাড়া ত্রাণের কাজে ৫০ হাজার ১ টাকাও তুলে দেওয়া হবে তহবিলে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026