প্রতীকী ছবি
যাদবপুরের বিজয়গড় থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। তাঁর গলায় ধারালো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রের খবর, দিন দুয়েক আগে ওই যুবক ও এক মহিলা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই ঘরটি ভাড়া নেন। তাঁরা দুজনেই কালিম্পংয়ের বাসিন্দা বলে বাড়িওয়ালাকে জানিয়েছিলেন।
এদিন সকালে ওই যুবক ও তাঁর সঙ্গিনীর মধ্যে প্রবল ঝগড়ার আওয়াজ পাওয়া যায়। চিৎকারের আওয়াজও। পরে বাড়িতে ঢুকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ জানতে পেরেছে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকলেও মৃত ব্যক্তি ও তাঁর সঙ্গিনী আদপে স্বামী-স্ত্রী নন। ওই মহিলা পুলিশের কাছে দাবি করেছেন, ঝগড়ার সময়ে ওই ব্যক্তি নিজেই নিজের গলায় ছুরির কোপ বসিয়ে দেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…