Kolkata

রোগী মৃত্যু, এবার কাঠগড়ায় বি পি পোদ্দার হাসপাতাল

রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা নতুন কিছু নয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে অনেক সময়েই সরকারি, বেসরকারি হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনেরা তুলকালাম করে থাকেন। নানা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা সৃষ্টি হলেও সেই তালিকায় নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালের নাম যুক্ত হয়নি। এদিন সেটাই হল।

অভিযোগ বিজয়কুমার কুর্মি নামে এক ব্যক্তিকে প্রায় দিনই ডায়ালিসিস করতে বি পি পোদ্দার হাসপাতালে নিয়ে আসতেন পরিবারের লোকজন। সম্প্রতি ডায়ালিসিস করার পর তাঁর জ্বর আসে। পরিবারের দাবি, তখন হাসপাতালকে একদিন রাখার জন্য অনুরোধ করা হলেও ফেরত পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বিজয়কুমার কুর্মিকে ভর্তি করা হলে আইটিইউতে রাখা হয় তাঁকে।

পরিবারের দাবি রাখাই হয়েছিল, কিন্তু কোনও চিকিৎসা পরিষেবা তাঁকে দেওয়া হয়নি। এরপর এদিন হাসপাতালের তরফে জানানো হয় অবস্থা খারাপ। দ্রুত হাসপাতালে আসতে। হাসপাতালে পরিবারের লোকজন হাজির হলে কিছুক্ষণ পর প্রৌঢ় বিজয়কুমার কুর্মিকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ করে হাসপাতালে চড়াও হন মৃতের আত্মীয়েরা। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

News Desk

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

সিংহ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026