বাম-বিজেপি সখ্যতার দাবি ডেরেকের

এবার পাল্টা বিজেপি-সিপিএমের সখ্যতার কথা তুলে চমক দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বক্তব্যের সপক্ষে ইয়েচুরির সঙ্গে আডবাণীর বা প্রকাশ কারাটের সঙ্গে রাজনাথ সিংয়ের সুসম্পর্কের প্রমাণ দেওয়ারও চেষ্টা করলেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি কেরালার একটি সভায় রাহুল গান্ধী বামেদের আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বামেরা আদর্শহীন বলে সেই সভায় দাবি করেন রাহুল। সেই ছবির পর হালে রাজ্যে প্রচারের এসে বারবার জোট প্রার্থীদের ভোট দেওয়ার জন্য রাহুলের দরবারের ছবিও তুলে ধরেন ডেরেক। বোঝানোর চেষ্টা করেন কিভাবে কিছু মাসের ব্যবধানে কিভাবে দুই বিপরীতধর্মী কথা বলছেন রাহুল। যা ইদানিং রাজ্যে এসে তুলে ধরার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কেরালা মে কুস্তি, অওর বাঙ্গাল মে দোস্তি বলে বারবার বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করেছেন তিনি। তবে এদিন কংগ্রেস, সিপিএম, বিজেপিকে তুলোধোনা করলেও নারদ সিইও ম্যাথু স্যামুয়েলের বক্তব্য নিয়ে একটি কথাও বলতে চাননি ডেরেক। বিষয়টি বিচারাধীন বলে তিনি এ বিষয়ে কোনও কথা বলবেন না বলে জানান এই তৃণমূল সাংসদ।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026