Kolkata

কলেজ স্কোয়ারে তলিয়ে গেলেন জাতীয় স্তরের সাঁতারু

প্রতিদিন ভোরে জলে আর কেউ নামুক না নামুক, কাজল দত্ত নামবেনই। কলেজ স্কোয়ারে সাঁতারের সঙ্গে ‌যাঁরা যুক্ত তাঁরা সকলেই জানেন সেটা। প্রায় ৫০ বছর ধরে কলেজ স্কোয়ারে সাঁতার কাটছেন তিনি। জাতীয় স্তরে সাঁতারু হিসাবে নামডাকও ছিল। তেমনই এক তুখোড় সাঁতারু ৬৭ বছরের কাজল দত্ত এদিন সকাল ৭টা নাগাদ জলে নামেন। অনেক্ষণ কেটে গেলে ক্লাব সদস্যদের নজরে পড়ে জামাকাপড় ক্লাবে পড়ে থাকলেও কাজলবাবুর দেখা নেই। খোঁজ পড়ে কোথায় গেলেন তিনি? ক্লাবের সকলে জলে নেমে প্রথমে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও খোঁজ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ এসে ডুবুরি নামিয়ে খোঁজ শুরু করে। কিন্তু বিকেল পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

একসময়ের জাতীয় স্তরের এই সাঁতারু কাস্টমসে চাকরি করতেন। বহু ছাত্রছাত্রীকে সাঁতার শিখিয়েছেন তিনি। রাজ্য মহিলা ভলিবল দলের কোচও ছিলেন। জলে নেমে তাঁর মত একজন মানুষের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে। জলে তন্নতন্ন করে খোঁজ চলছে। সন্ধে পর্যন্ত বহু মানুষ ভিড় করেছিলেন কলেজ স্কোয়ারের চারপাশে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026