Kolkata

আধার কার্ড করাতে গিয়ে নিগৃহীত জনপ্রিয় অভিনেতা

স্ত্রীর আধার কার্ডে বানান ভুল। সেটাই ঠিক করাতে সকালে বাগুইআটির কাছে রঘুনাথপুরের আধার কার্ড করানোর জায়গায় হাজির হন সস্ত্রীক অভিনেতা অরিন্দম হালদার। ‌যাঁকে বাংলার মানুষ একডাকে চেনেন লামা নামে।

অভিযোগ, সকালে তাঁর স্ত্রী লাইন দিয়ে বেলা সাড়ে ১২টা নাগাদ একটা ফর্ম হাতে পান। সেটা জমা দেওয়ার পর দুপুর ২টো নাগাদ লাইনে দাঁড়ানো সকলকে জানানো হয় ১ ঘণ্টার জন্য লাঞ্চ ব্রেক। তারপর ফের শুরু হবে কাজ। এই সময়ে অরিন্দমবাবু জিনিস কিনে ফের স্ত্রীর কাছে লাইনে হাজির হন। জানতে পারেন এখন ১ ঘণ্টার লাঞ্চ ব্রেক। ক্ষুব্ধ অরিন্দমবাবুর স্ত্রী এগিয়ে গিয়ে লাঞ্চ ব্রেকের কথা কেন আগে জানানো হয়নি তা জিজ্ঞেস করায় তাঁকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ।

স্ত্রীকে এভাবে হেনস্থার শিকার হতে দেখে স্বামী হিসাবে অরিন্দমবাবু চুপ থাকেননি। এগিয়ে বলতে গেলে তাঁকেও মার শুরু করে আধার কার্ড কেন্দ্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। লামা হিসাবে অরিন্দমবাবু পরিচিত মুখ। তাঁকে অন্যেরা আটকান। কিন্তু ওই যুবক মারতেই থাকে। এতে বাঁ চোখের ওপরের অংশ ফেটে যায় অরিন্দমবাবুর। পায়ের আঙুলও পিষে রক্ত বার করে দেওয়া হয়। এই অবস্থায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন সস্ত্রীক লামা। পুলিশ তদন্ত শুরু করেছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026