তথ্যপ্রযুক্তি কর্মীর পচাগলা দেহ উদ্ধার হল সল্টলেকের মহিষবাথানের দক্ষিণপাড়ার একটি ফ্ল্যাট থেকে। পাড়াপড়শিরা পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে এদিন সকালে দরজার তালা ভেঙে সীমন্ত পাল নামে ২৮ বছরের ওই যুবকের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
পুলিশ সূত্রের খবর, মৃতের দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট ও এক তরুণী ছবি উদ্ধার হয়েছে। সুইসাইড নোট থেকে পুলিশের প্রাথমিক অনুমান ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবকের। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই হয়তো আত্মহত্যা করেন তিনি। মৃত সীমন্ত পালের বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলেও তেমনই ইঙ্গিত পেয়েছে পুলিশ।
বন্ধুদের অনেকের দাবি, ওই তরুণী সম্পর্ক ছিন্ন করায় বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন সেক্টর ফাইভের একটি কল সেন্টারে কর্মরত সীমন্ত। রবিবার থেকে তাঁর আর কোনও খোঁজ ছিলনা। শেষবার অফিস যান গত শনিবার। অবশেষে এদিন তাঁর পচাগলা দেহ উদ্ধার হল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…