প্রতীকী ছবি
দুপুরের দিক। শেষ কয়েকদিনের বৃষ্টির পর ফের আকাশে ঘন কালো মেঘের আনাগোনা। সঙ্গে বৃষ্টি। এরমধ্যেই ক্লান্ত দুপুরে গড়িয়াহাটের কাছে একটি সোনার দোকানে আচমকাই ঢুকে পড়ে ৪ ব্যক্তি। পরনে জামাকাপড়ের ওপর চড়ানো রেনকোট। মুখে কাপড় বাঁধা। প্রথমেই নিরাপত্তারক্ষীকে আক্রমণ করে তারা। তারপর দোকানের কর্মীদের একটা ঘরে ঢুকিয়ে অবাধে শুরু হয় লুঠ। বেশ কিছুক্ষণ লুঠপাট চালিয়ে চম্পট দেয় তারা।
প্রাথমিক হিসাব, কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুঠ হয়েছে। পুলিশ তদন্তে আসে। তবে তদন্তের সবচেয়ে বড় অন্তরায় সিসিটিভি-র কোনও ফুটেজ হাতে না পাওয়া। কারণ বেশ কয়েকদিন হল দোকানের সিসিটিভি খারাপ হয়ে গেছে। তা এখনও অকেজো। তার একটা বড় সুযোগ পেয়েছে এই দুঃসাহসিক ডাকাতরা। পুলিশ তদন্ত শুরু করেছে।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…