কাজে বেরিয়ে নাস্তানাবুদ আমজনতা!

সকাল থেকেই আকাশের মুখ ভার। বাঁচোয়া একটাই বৃষ্টি সেভাবে হয়নি। তবে মধ্য কলকাতার অনেক জায়গায় সকালে দু’এক পশলা বৃষ্টি হয়ে রাস্তা ভিজিয়েছে। এরমধ্যেই শুক্রবার সাধারণ কাজের দিনে বাধ্য হয়েই বাড়ি থেকে বেরিয়েছেন অনেকে। কাজে যেতেই হবে। অগত্যা সময়ের একটু আগেই বেরিয়ে পড়া।

কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চক্ষু চড়কগাছ। রাস্তায় তখন শুধুই সারি সারি তৃণমূল কর্মী সমর্থকে বোঝাই বাস, গাড়ির ভিড়। সব রুটের বাসেই তৃণমূলের পতাকা। অর্থাৎ সাধারণ মানুষের জন্য নয়! এরমধ্যেই যে হাতে গোনা গুটি কয়েক রুটের বাস মিলেছে তাতে বাদুড়ঝোলা ভিড় হয়েছে। ফলে অনেকেই স্টপেজে ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করেও গন্তব্যে সময়ে পৌঁছে উঠতে পারেননি। অনেক রাস্তা ছিল বন্ধও। ফলে সেসব রুটে বাসই ছিলনা। ঘুর পথে কিছুটা বাসে, কিছুটা হেঁটে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করতে নাজেহাল হতে হয়েছে আম পথচারীদের। যাঁদের কর্মস্থলে পৌঁছনোটা জরুরি হলেও, উপায় বড় একটা ছিলনা। অনেকে পাতাল রেলে যাওয়ার চেষ্টা করলে তাতেও ছিল প্রচণ্ড ভিড়। আমজনতার জন্য অচল শহরের চিত্রটা সন্ধে বেলাতেও বজায় ছিল।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026