ক্যামাক স্ট্রিটে ব্যাঙ্কে আগুন লেগে আতঙ্ক ছড়াল। ব্যাঙ্কের দরজা তখনও সাধারণের জন্য খোলা হয়নি। তার আগে সকাল ৯টা ৪০ নাগাদ আচমকাই ধোঁয়া দেখা যায় ক্যামাক স্ট্রিটের সিন্ডিকেট ব্যাঙ্কের শাখায়। বহুতল বাড়িটিতে ব্যাঙ্ক ছাড়াও রয়েছে আমজনতার বসবাস। পরিবার নিয়ে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকে নেমে আসেন নিচে। পরে দমকলকর্মীরাও ঝুঁকি না নিয়ে ঘিঞ্জি এলাকার আশপাশের ফ্ল্যাট থেকে মানুষজনকে নামিয়ে আনেন। একে একে দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। হাজির হয় হাইড্রোলিক ল্যাডার। সেই ল্যাডারের সাহায্যে দোতলায় উঠে জানালার কাচ ভেঙে আগুন নেভাতে জল দেন দমকলকর্মীরা। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি করেছে দমকল। তবে কাগজপত্র আগুনের চেয়ে বেশি জলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জাম। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…