দ্রুত বিমানবন্দরে পৌঁছনোর দরকার ছিল। তাই ভিআইপি রোড থেকে একটি শাটল ট্যাক্সিতে চড়ে পড়েন এক তরুণী। পেশায় এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকা ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, বাগুইআটির কাছ থেকে ট্যাক্সিতে চড়ে ১ যুবক। শাটল ট্যাক্সি হওয়ায় বলার কিছু নেই। কিন্তু ট্যাক্সির পিছনের সিটে তরুণীর পাশে বসে থাকা ওই যুবক ওঠার পর থেকেই ওই তরুণীকে লক্ষ্য করে অশ্লীল কথা বলতে থাকে।
তরুণীর অভিযোগ একটু পরে তাঁর গায়েও হাত দেয় ওই যুবক। আতঙ্কে ট্যাক্সি থামাতে বলেন ওই তরুণী। কিন্তু অভিযোগ ট্যাক্সিচালক সে কথায় কর্ণপাত না করে তাঁকে বিমানবন্দরে নামিয়ে চলে যায়। তরুণীর অভিযোগ ট্যাক্সিচালক সব দেখেও বিষয়টায় প্রশ্রয় দেয়। পুলিশ অভিযুক্ত ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে। অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজ চলছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…