Kolkata

২৩টি জায়গায় সিবিআই হানা, উদ্ধার প্রচুর নোট, জালে আয়কর আধিকারিক

রাঁচিতে কর্মরত আয়কর দফতরের প্রিন্সিপাল কমিশনার তাপস কুমার দত্তকে জেরা শুরু করল সিবিআই। রাঁচিতেই সিবিআই দফতরে তাপসবাবুকে জেরা করা হয়। তাঁর সল্টলেকের বাড়িতেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, তাপস দত্তের বাড়ি থেকে প্রচুর নোটের বান্ডিল উদ্ধার হয়েছে। যার মধ্যে নতুন নোটের সঙ্গে কিছু পুরনো নোটও আছে। বাড়ির বাথরুম থেকে খাটের তলা সর্বত্রই নোটের তাড়া মিলেছে। সেসব নোট গুনে দেখতে মেশিন আনান সিবিআই আধিকারিকরা। পাওয়া গেছে বেশ কয়েক কেজি সোনাও। সিবিআই সূত্রের খবর, একাধারে ঘুষ নেওয়া ও হাওয়ালা কারবারের অভিযোগ রয়েছে তাপস কুমার দত্ত ও তাঁর ৩ সহযোগীর বিরুদ্ধে। সকলকেই জেরা করা শুরু করেছে সিবিআই। মিলেছে বেশ কিছু ভুয়ো সংস্থার হদিশ। সিবিআই আধিকারিকদের ধারণা এইসব ভুয়ো সংস্থাকে সামনে রেখেই হাওয়ালার কারবার চালাতেন আয়কর আধিকারিক তাপস কুমার দত্ত।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026