Kolkata

ঘণ্টাখানেকের বৃষ্টিতেই বানভাসি শহর

শুক্রবারের সকাল দেখে বোঝার উপায় ছিলনা বেলা বাড়লে শহরের জন্য কী ভয়ংকর বর্ষণ অপেক্ষা করে আছে। সকালে রোদ থাকলেও বেলা বাড়তেই মেঘে ছেয়ে যায় শহরের আকাশ। বেলা বাড়লে শুরু হয় বৃষ্টি। অনেক জায়গায় প্রায় ১ ঘণ্টা, তো কোথাও তার চেয়ে একটু কম সময় একটানা অঝোরে বৃষ্টি হয়। বহু মানুষ বৃষ্টির জন্য রাস্তায় আটকে পড়েন। রাস্তায় জমতে থাকে জল। যা একসময়ে শহরের একটা বড় অংশকে কার্যত অচল করে দেয়। প্রবল বৃষ্টির জেরে দক্ষিণে গড়িয়াহাট, বালিগঞ্জ, বেকবাগান জলের তলায় চলে যায়। জল জমে সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, গোয়াবাগান, মহাত্মা গান্ধী রোড, কাঁকুড়গাছি, ফুলবাগান, নারকেলডাঙা মেন রোড সহ বিভিন্ন এলাকায়। জলের জেরে কোথাও হাঁটু জল তো কোথাও কোমর জল ভেঙে গন্তব্যে পৌঁছতে হয় মানুষজনকে। অনেক রাস্তায় যান চলাচল প্রায় স্তব্ধ বা মন্থর হয়ে পড়ে। অটো রুট অনেক জায়গায় বন্ধ হয়ে যায়। সেক্টর ফাইভে জল বানভাসি চেহারা নিলেও সল্টলেকের অন্যান্য রাস্তায় জল জমেনি। অন্যদিকে দমদম আন্ডারপাস ও পাতিপুকুর আন্ডারপাশে জল দাঁড়িয়ে যাওয়ায় যান চলাচলে প্রবল সমস্যা হয়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026