Kolkata

শিশু মৃত্যুতে চিকিৎসার গাফিলতি, ৩০ লক্ষ টাকা জরিমানা অ্যাপোলোর, কাঠগড়ায় ৩ চিকিৎসক

অ্যাপোলোর চিকিৎসায় গাফিলতি ঘিরেই শুরু হয়েছিল নাড়াচাড়া। সেই অ্যাপোলোকেই অবশেষে পড়তে হল ৩০ লক্ষ টাকা জরিমানার কোপে। কলকাতার প্রথমসারির হাসপাতালের অন্যতম অ্যাপোলোতে কিছুদিন আগে একটি শিশুর চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ ওঠে। ঠাকুরপুকুরের বাসিন্দা ছোট্ট কুহেলি চক্রবর্তীর মৃত্যুর জন্য অ্যাপোলো কর্তৃপক্ষকে কাঠগড়ায় চাপান তার বাবা-মা। সেই ঘটনার তদন্ত যায় মুখ্যমন্ত্রীর হাতে গড়া স্বাস্থ্য কমিশনের হাতে। তারাই তদন্ত শেষে একগুচ্ছ প্রশ্ন তুলেছে অ্যাপোলোর বিরুদ্ধে। যেসব প্রশ্ন থেকে পরিস্কার কুহেলির মৃত্যু হয়েছে চিকিৎসায় গাফিলতির জেরেই। এজন্য অ্যাপোলো কর্তৃপক্ষকে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে কমিশন। সেইসঙ্গে ৩ জন চিকিৎসকের গাফিলতির জেরেই মৃত্যু বলে উল্লেখ করেছে রিপোর্টে। কমিশনের রিপোর্ট হাতে পেলেই হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে মেডিক্যাল কাউন্সিল। এদিকে অ্যাপোলোকে যে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তা তাদের ২ ভাগে জমা দিতে হবে। ২ মাসের মধ্যে সব টাকা না দিতে পারলে গুনতে হবে সুদও।

 

News Desk

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026