Kolkata

মোর্চা মিথ্যা কথা বলছে, ওগুলো পারম্পরিক অস্ত্র নয় : এডিজি আইনশৃঙ্খলা

মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বাড়ি থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি তাঁদের ট্র্যাডিশনাল বা পারম্পরিক অস্ত্র। তির-ধনুকগুলি তিরন্দাজি প্রতিযোগিতা ও অন্যান্য ধারালো অস্ত্র চাষাবাদে কাজে লাগে, পাতলেবাসে পুলিশের হানার পর এমনই দাবি করে মোর্চা। এই দাবির কিছুক্ষণের ব্যবধানেই নবান্নে তার উত্তর দিলেন এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। তিনি পাল্টা দাবি করেন, মোর্চা এক্ষেত্রে মিথ্যা কথা বলছে। পুলিশ যে অস্ত্র উদ্ধার করেছে তা কখনই পাহাড়ের ট্র্যাডিশনাল অস্ত্র নয়। বরং তা মজুত করা হয়েছিল পুলিশকে আক্রমণের জন্য। পুলিশ পাহাড়ে শান্তি বজায় রাখার চেষ্টা করলেও মোর্চা সেখানে গুণ্ডামি চালাচ্ছে বলে দাবি করেন এডিজি আইনশৃঙ্খলা। তবে বিমল গুরুংকে গ্রেফতারের প্রসঙ্গ এদিন অনুজ শর্মাও এড়িয়ে গেছেন। জানিয়েছেন আইন আইনের পথে চলবে। তবে পুলিশ যে পরিস্থিতি অনুযায়ী আপোষহীনভাবে শক্ত হাতে ব্যবস্থা নেবে তাও এদিন পরিস্কার করে দিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026