Kolkata

এবার ভুয়ো অভিযোগে গ্রেফতার কোঠারির চিকিৎসক

ভুয়ো চিকিৎসকের জাল যে কত গভীরে তার প্রমাণ প্রতিদিনই মিলছে। কলকাতার অলিগলিতে যে কত এমন চিকিৎসককে আমরা ধন্বন্তরি বলে বিশ্বাস করছি তাও জানা নেই‍! কলকাতা সহ রাজ্য জুড়ে ছড়ানো এই ভুয়ো চিকিৎসক দলের আরও এক সদস্যকে গ্রেফতার করল সিআইডি।

শনিবার রাতে অজয় তিওয়ারি নামে ওই ভুয়ো চিকিৎসককে তার কার্ল মার্কস সরণির বাড়ি থেকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা। ১৯৯৬ সাল থেকে কোনও ডিগ্রি ছাড়াই চুটিয়ে প্র্যাকটিস করে চলেছে অজয় তিওয়ারি। চিকিৎসক হিসাবে নিজের ডিসপেনসারি ছাড়াও বসত শহরের অন্যতম সেরা হাসপাতাল কোঠারি মেডিক্যালে।

২০ বছর ধরে সেখানে চিকিৎসক হিসাবে কাজ করেছে। প্রেসক্রিপশনে এমবিবিএস ডিগ্রি ব্যবহার করেছে। নিজেকে গ্যাসট্রোএন্ট্রোলজিস্ট হিসাবে পরিচয়ও দিত অজয়।

সিআইডি সূত্রের খবর, জেরার মুখে অজয় তিওয়ারি স্বীকার করেছে যে সে বিকম পাশ। পাইলটের প্রশিক্ষণ নিয়েছে। কিন্তু পাইলট হওয়ার চেয়ে ডাক্তারিতে পয়সা অনেক বেশি। তাই ডাক্তারি করত। নিজেকে হোমিওপ্যাথি চিকিৎসক বলে দাবি করলেও সিআইডি সেকথা মানতে নারাজ। এদিন অজয় তিওয়ারিকে বিধাননগর আদালতে পেশ করে সিআইডি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026