ফাইল : কলেজ স্কোয়ার
যে কোনও ইস্যুতে কলেজ স্কোয়ার থেকে মিছিল করা বা কলেজ স্কোয়ারে মিটিং করার রেওয়াজ নতুন নয়। এ দেখে দেখে অভ্যস্ত ওই এলাকার স্কুল, কলেজ পড়ুয়া থেকে কলেজপাড়ার মানুষজন। এ নিয়ে বিরক্তও তাঁরা। কিন্তু কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ডে কে বাধা দিতে যাবে? এবার কিন্তু কলেজ স্কোয়ারে রাজনৈতিক আন্দোলনের সেই ছবিতে ছেদ পড়তে চলেছে। ছাত্রছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী সোমবার থেকে কলেজ স্কোয়ারে বন্ধ হয়ে যাচ্ছে যাবতীয় রাজনৈতিক দলের মিটিং-মিছিল। এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রী ফিরহাদ হাকিমকেও স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেস যেন এমন কোনও কর্মসূচি না করে তা দলের সকলকে জানিয়ে দিতে। সেইসঙ্গে পুলিশকে নির্দেশ দেন এ বিষয়ে ব্যবস্থা নিতে। আইন করে কলেজ স্কোয়ারে মিটিং-মিছিল বন্ধ করতে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর লালবাজারেও প্রস্তুতি তুঙ্গে। বিজ্ঞপ্তি দিয়ে কলেজ স্কোয়ারে মিটিং মিছিল বন্ধ করে দিতে চলেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…