Kolkata

বিরাটিতে রেস্তোরাঁয় আগুন লেগে ঝলসে মৃত ১

যশোর রোডের ওপর বিরাটিতে এক অভিজাত রেস্তোরাঁয় সোমবার দুপুরে আগুন লাগে। পৌনে ১২টা নাগাদ রেস্তোরাঁর রান্নাঘরে ব্যস্ততা তুঙ্গে। চলছে নানা রকম রান্না। অভিযোগ সেই সময়েই একটি গ্যাসে কাজ চলাকালীন দ্বিতীয় একটি সিলিন্ডার লাগাতে গিয়ে আচমকাই রান্নাঘরে আগুন লেগে যায়। সেখানে তখন যে কজন কাজ করছিলেন প্রত্যেকেই কমবেশি আগুনের গ্রাসে পড়েন। এঁদের মধ্যে ২ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই দেহের অনেকটা অংশ পুড়ে যায়। এঁদের মধ্যে ১ জনের কিছুক্ষণ পরেই মৃত্যু হয় বারাসত হাসপাতালে। এই ২ জন বাদে আরও ৪ জন আগুনে আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। রেস্তোরাঁয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। তা ব্যবহারও করা হয়েছিল। কিন্তু অগ্নিনির্বাপক যন্ত্রগুলি বেশ কিছুদিনের পুরনো হওয়ায় ও আগুন দ্রুত ছড়ানোয় তাতে কোনও কাজ হয়নি। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026