বিজেপির লালবাজার অভিযান কর্মসূচি ছিল বেলা ১টায়। তারজন্য সকাল থেকেই লালবাজারের সামনে সাজোসাজো রব। পুলিশে পুলিশে ছয়লাপ। পুলিশের ব্যারিকেড ভেঙে এতদূর আসারই কথা নয় বিজেপি কর্মী-সমর্থকদের। তবু সাবধানের মার নেই! তাই কোনও ঝুঁকি নেননি পুলিশের বড়কর্তারা। আর সেই পদক্ষেপ যে সঠিক ছিল তা বোঝা গেল বেলা সওয়া ১২টা নাগাদ। আচমকাই আর পাঁচটা বাসের মত লালবাজারের কাছে চলে আসে নহাটা-বারাসত রুটের এমএন-৩ রুটের একটি বাস। বাসে লাগানো ছিল বিজেপির দলীয় পতাকা। যা দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ বাসটিকে আটকালে সেখান থেকে নেমে আসেন বিজেপি কর্মীরা। লালবাজারের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের সেখানেই গ্রেফতার করে। নদিয়ার হরিণঘাটা থেকে তারা এসেছেন বলে জানান বিজেপি কর্মীরা। পরেও ছোট ছোট দলে বিজেপি কর্মীরা লালবাজারে সামনে এসে পড়লে তাদের গ্রেফতার করে পুলিশ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…