গত সোমবার বামেদের নবান্ন অভিযানে বাম কর্মী সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদ করে রাজ্যপালের দ্বারস্থ হলেন বাম ও কংগ্রেস বিধায়কেরা। সোমবারই বামেদের তরফে জানানো হয়েছিল মঙ্গলবার প্রতিবাদ দিবস পালন করবে তারা। সেইমত এদিন বিধানসভায় সকাল থেকেই বাম ও কংগ্রেস বিধায়কেরা একযোগে বিক্ষোভ দেখান। পরে কালো পতাকা হাতে মিছিল করে তাঁরা রাজভবনে হাজির হন। এঁদের মধ্যে ১২ জন বিধায়ক রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে গোটা ঘটনা তাঁকে জানান। তাঁকে প্রয়োজনীয় পদক্ষেপ করারও অনুরোধ করেন। পরে বাম বিধায়ক সুজন চক্রবর্তী দাবি করেন রাজ্যে বাউন্সার দিয়ে গণতন্ত্রকে ভাঙার চেষ্টা করছে তৃণমূল সরকার। এর আগে সকালে বিধানসভায় অধিবেশন শুরুর পরই বামেদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রবল বিরোধিতা করে সোচ্চার হন বাম বিধায়কেরা। সামিল হন কংগ্রেস বিধায়কেরাও। পরে তাঁরা একযোগে ওয়াকআউট করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভে দেখান।
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…