Kolkata

ধস্তাধস্তিতে অসুস্থ কান্তি, পুলিশের লাঠিপেটায় আহত অনেক সাংবাদিক

বামেদের নবান্ন অভিযানে অসুস্থ হয়ে পড়লেন সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। বিদ্যাসাগর সেতুর কাছে ব্যারিকেড ভেঙে এগোনোর সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বেধে যায়। সেই সময়ে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন কান্তিবাবু। রাস্তাতেই শুয়ে পড়েন তিনি। পড়ে তাঁকে ধরাধরি করে সরিয়ে নিয়ে যান বাম কর্মীরা। এদিন নবান্ন অভিযান ঘিরে ১৮০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের মারে অসুস্থ, রক্তাক্ত হয়েছেন ৭৯ জন। মাথা ফেটেছে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মীর। অনেক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। এদিকে এদিনের অভিযান সম্পূর্ণ সফল বলে দাবি করেছেন সূর্যকান্ত মিশ্র। এদিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার হন অনেক সাংবাদিক। প্রতিবাদে রাস্তায় ক্যামেরা রেখে প্রতিবাদ জানান সাংবাদিকেরা। যদিও এ ব্যাপারে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে তৃণমূল নেতারা বামেদের এই আন্দোলনকে যতই অস্তিত্ব জাহিরের মরিয়া চেষ্টা বলে কটাক্ষ করুক না কেন, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা বামেদের এদিনের আন্দোলন কিন্তু তৃণমূলকে আর শান্তিতে থাকতে দিল না। একদিকে রাজ্যে বিজেপির ক্ষমতা বৃদ্ধি। অন্যদিকে ঘুমিয়ে পড়া বামেদের ফের জেগে ওঠা। এই জোড়া ফলায় তৃণমূলকে পঞ্চায়েত নির্বাচনের আগে অনেক বিরোধী আন্দোলনেরই হয়তো সম্মুখীন হতে হবে।

 

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026