গত শুক্রবার বাড়ি ভাড়া নিয়ে ঠাকুরপুকুরের মণ্ডলপাড়ার বাড়িতে উঠে এসেছিলেন বাবা, মা ও তাঁদের ৩ মেয়ে। আর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন ভাড়া ঘর থেকে উদ্ধার হল মহিলার দেহ। মহিলার এই রহস্য মৃত্যুর কারণ এখনও পরিস্কার নয় পুলিশের কাছে। তবে তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন বা শ্বাসরোধ করে খুনের চেষ্টার প্রমাণ মেলেনি বলেই জানিয়েছে পুলিশ। গত শুক্রবার এখানে উঠে আসার পর শনিবার সকালে ওই মহিলার স্বামী ও বড় মেয়ে কাজে বেরিয়ে যান। বেলা সাড়ে ১২টা নাগাদ ঘর থেকে ২ মেয়ের কান্নার আওয়াজ শুনতে পান প্রতিবেশিরা। পরে প্রতিবেশিরাই পুলিশে খবর দেন। এদিকে বাড়ি ভাড়া দিলেও এই পরিবারের কাছ থেকে বাড়িওয়ালা কোনও কাগজপত্র নেননি। পুলিশ তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…