আগুন, প্রতীকী ছবি
রবিবার বেলা ১১টা। ছুটির মেজাজে বিরাটি। আচমকাই তীব্র শব্দে বিস্ফোরণ ভেঙে দিল রবিবারের আমেজ। আতঙ্ক গ্রাস করল এলাকাকে। একটি রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে রেস্তোরাঁর ছাদ উড়ে যায়। শাটার উড়ে গিয়ে পড়ে রেস্তোরাঁর অন্যপ্রান্তে দাঁড়ানো এক মহিলার ওপর। গুরুতর আঘাত পান তিনি। বিস্ফোরণের পর আগুনও ধরে যায় রেস্তোরাঁয়। যদিও সেসময়ে রেস্তোরাঁ বন্ধ ছিল। না হলে বড়সড় অঘটন ঘটতে পারত। নিমতা থানার পুলিশ রেস্তোরাঁ ঘিরে তদন্ত শুরু করে। বহু মানুষ ভিড় জমান কী হয়েছে দেখতে। এদিকে ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা এখনও পরিস্কার নয়। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, নাকি রেস্তোরাঁয় কোনও বিস্ফোরক মজুত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। নমুনা সংগ্রহ করে সঠিক কারণ জানার চেষ্টা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। রেস্তোরাঁর মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…