দক্ষিণবঙ্গে কালবৈশাখী, হালকা ভিজল কলকাতা

পূর্বাভাস ছিলই। আর তা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করে বিকেল নামতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। কলকাতায় ঝোড়ো হাওয়া বইলেও বীরভূম, বাঁকুড়া, বর্ধমান ও নদিয়ায় প্রবল ঝড় হয়। সঙ্গে ছিল মুষলধারায় বর্ষণ আর শিলাবৃষ্টি। ছিল মুহুর্মুহু বজ্রপাত। কালবৈশাখীর মধ্যেই বীরভূমে বজ্রপাতে মৃত্যু হয় এক ব্যক্তির। আবহাওয়া দফতর জানিয়েছে ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তের জেরেই এই কালবৈশাখীর দাপাদাপি। কালবৈশাখীর জেরে অন্যান্য জায়গায় মানুষ ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি পেলেও কলকাতার মানুষের কাছে এদিন তা অধরাই থেকে গেছে। বিকেল থেকে কলকাতায় ঝোড়ো হাওয়া থাকলেও বৃষ্টি হয়েছে সামান্য। তুলনায় বজ্র ঝলকানি ছিল অনেকটাই বেশি। এদিন কলকাতার আকাশ প্রমাণ করে দিল সেই প্রবাদ, যত গর্জায় তত বর্ষায় না।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026